ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করলেন ড. ইউনূস

reporter

প্রকাশিত: ০৮:৩৮:৩৫অপরাহ্ন , ০৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৩৮:৩৫অপরাহ্ন , ০৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পেতে শুরু করেছে। ইতোমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইসলামাবাদ সফরের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পারস্পরিক সম্মত একটি তারিখে ইসলামাবাদ সফর করবেন।

এছাড়া, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসবেন। প্রতিবেদনে এ সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে, ভারতপন্থি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই উষ্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে এ সফরকে মূল্যায়ন করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১২ সালের পর থেকে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফরে আসেননি। সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানাতে বাংলাদেশ সফর করেছিলেন।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের মধ্যে টানাপোড়েন ছিল লক্ষণীয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী ছিল, যার ফলে পাকিস্তানের বেশ কয়েকটি কূটনৈতিক উদ্যোগে সাড়া মেলেনি।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্তমান সম্পর্কোন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দেশই। ড. ইউনূসের আসন্ন ইসলামাবাদ সফর এবং ইসহাক দারের ঢাকা সফর সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।

reporter