ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার

reporter

প্রকাশিত: ১২:০৪:৪৪অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:০৪:৪৪অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৫

অর্থ মন্ত্রণালয়

ছবি: অর্থ মন্ত্রণালয়

সরকার বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছ থেকে এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ সংযুক্ত ও জব্দ করেছে। এর মধ্যে দেশের ভেতরে রয়েছে ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকার সম্পদ এবং বিদেশে ১০ হাজার ৫০৮ কোটি টাকার সম্পদ। সংযুক্ত ও জব্দ হওয়া এসব সম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিরা আর বিক্রি, হস্তান্তর বা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন না।

মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইন যুগোপযোগী করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে অগ্রাধিকারভিত্তিক মামলাগুলোর দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়। বিদেশে পাচার করা অর্থ উদ্ধারের লক্ষ্যে চিহ্নিত ১১টি মামলার তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার মূল্যায়নের প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ২০২৭–২৮ মেয়াদে নির্ধারিত আন্তর্জাতিক মূল্যায়নকে সামনে রেখে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

reporter