ঢাকা,  মঙ্গলবার
৫ মে ২০২৬ , ০৫:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

reporter

প্রকাশিত: ১২:২৬:০৬অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:২৬:০৬অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ছবি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার এ অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগপত্রে আসামি করা হয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা, দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই মামলার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থন ঘিরে সংঘটিত গুরুতর অপরাধের বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগোল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরবর্তী শুনানি ও বিচার প্রক্রিয়ার সূচি শিগগিরই নির্ধারিত হবে বলে জানা গেছে।

reporter