ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

কপ-২৯ সম্মেলনে তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

reporter

প্রকাশিত: ০৩:৫৫:১৫অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:৫৫:১৫অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-২৯ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ নভেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং এতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর পাশাপাশি, কপ-২৯ সম্মেলনে উপস্থিত লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন অধ্যাপক ইউনূস।

প্রসঙ্গত, সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। জলবায়ু সম্মেলনের উদ্দেশ্যে তিনি ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।

কপ-২৯ সম্মেলনে অধ্যাপক ইউনূস বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান এবং দায়িত্বশীল ভূমিকা সম্পর্কেও আলোকপাত করা হবে।

reporter