ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ

reporter

প্রকাশিত: ১২:২১:৩৫অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:২১:৩৫অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৫

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। গত শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

ছবি: গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। গত শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া এই নেতাকে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদিকে দেখতে যান এবং পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে হাদির বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। সরকারের পক্ষ থেকে তাঁর চিকিৎসা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সার্বিকভাবে নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকা অবস্থায় গত শুক্রবার পুরানা পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে প্রথমে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। এই ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

reporter