ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

reporter

প্রকাশিত: ০১:১২:৪৮অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:১২:৪৮অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৫

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

ছবি: ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম প্রণয় ভার্মাকে তলব করেন। তলবের সময় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়।

এটি গত ১০ দিনের মধ্যে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার তলব করা। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় অন্তত ছয়বার প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

আগের তলবটি হয়েছিল ১৪ ডিসেম্বর, যেখানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা চাওয়া হয়েছিল। এছাড়া নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করা হয়।

পাল্টাপাল্টি তলব ও সাম্প্রতিক বিক্ষোভের কারণে ঢাকা–দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ অবস্থার মুখে পড়েছে। বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) মুম্বাই ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভের ডাক দেয়ায় সম্পর্কের সংকট আরও বাড়ছে।

reporter