ঢাকা,  শুক্রবার
১৩ মার্চ ২০২৬ , ০৮:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা * শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী * ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি * স্পিকার-ডেপুটি স্পিকার : অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার * জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান * তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ * বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ * যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প * এবার মির্জা আব্বাসকে ‘গালি’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter

প্রকাশিত: ১১:০০:৫৩পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১১:০০:৫৩পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা কোনোভাবেই পরিবর্তন হবে না। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। এজন্য তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতায় আসার এক মাসের কম সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এটি আমার জন্য ব্যক্তিগতভাবে আবেগের একটি দিন এবং বিএনপি ও বর্তমান সরকারের জন্যও একটি ঐতিহাসিক দিন। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা ফ্যামিলি কার্ড কর্মসূচির আজ বাস্তবায়ন শুরু হলো।

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী উল্লেখ করে তিনি বলেন, নারীদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

reporter