ঢাকা,  মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬ , ০৫:২৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

স্পিকার-ডেপুটি স্পিকার : অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার

reporter

প্রকাশিত: ১১:০৭:০৬পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১১:০৭:০৬পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল। এর আগে আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, সংসদের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অধিবেশনে প্রবীণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করতে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, স্পিকার পদে এমন নেতাকে বেছে নেওয়া হবে যিনি অন্তত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদ পরিচালনার অভিজ্ঞতা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা—এই দুই বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।

আলোচনায় যাদের নাম

স্পিকার পদের জন্য ড. মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং জয়নুল আবদীন ফারুকের নাম আলোচনায় রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ জন্য প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর কাছে নাম চাওয়া হয়েছে।

তবে বিরোধী দল এখনো কোনো নাম প্রস্তাব করেনি। সে ক্ষেত্রে সরকারি দল থেকেই ডেপুটি স্পিকার পদে প্রার্থী দেওয়া হতে পারে বলে জানা গেছে।

reporter