ঢাকা,  শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬ , ০৫:৫০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

খালে মাছের চাষ ও খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে : ত্রাণমন্ত্রী

reporter

প্রকাশিত: ১১:৩২:০০পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬

আপডেট: ১১:৩২:০০পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী Asadul Habib Dulu বলেছেন, অচিরেই দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে, যার আওতায় খালগুলোতে মাছের চাষ করা হবে এবং খালপাড়ে বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানো হবে। রবিবার সচিবালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে একদিকে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় জনগণের পুষ্টি ও আমিষের চাহিদা আংশিকভাবে পূরণে সহায়তা করবে। তিনি বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ লাখ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৬ মার্চ থেকে দিনাজপুরের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ত্রাণমন্ত্রী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানান এবং বলেন, পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

reporter