ঢাকা,  সোমবার
১৬ মার্চ ২০২৬ , ১২:৫২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

reporter

প্রকাশিত: ১১:০৪:৩৪পূর্বাহ্ন, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ১১:০৪:৩৪পূর্বাহ্ন, ১৫ মার্চ ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। জানা গেছে, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ ছেলে মির্জা ইয়াসির আব্বাসও যাবেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচারের পর থেকে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে রিপোর্টে ইতিবাচক ফল পাওয়া গেছে। তবে উন্নত চিকিৎসা এবং আরও পর্যবেক্ষণের জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সিটি স্ক্যান করে জটিলতা শনাক্ত করেন। পরিস্থিতি পর্যালোচনায় একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার চিকিৎসকদের তত্ত্বাবধানে দুই ধাপে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা। এদিকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতা হাসপাতালে যান। দলের শীর্ষ নেতৃত্বও তাঁর স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

reporter