ঢাকা,  শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬ , ০৫:৪৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

এবার মির্জা আব্বাসকে ‘গালি’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

reporter

প্রকাশিত: ১১:৩৪:৫২পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬

আপডেট: ১১:৩৪:৫২পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেছেন। রবিবার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, সভ্য সমাজে অসভ্য আচরণ করা উচিত নয় এবং কেউ এমন আচরণ করলে তাকে কীভাবে শায়েস্তা করতে হয় তা তাদের জানা আছে। এর আগে সকালে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে আদালত নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মামলার বিষয়ে প্রতিক্রিয়ায় পাটওয়ারী বলেন, যে ব্যক্তি চাঁদাবাজির সঙ্গে জড়িত, তার মানহানি হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি অতীতের নির্যাতনের কথাও উল্লেখ করে বলেন, তিনি কোনো সময় আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

reporter