ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে: রিজওয়ানা হাসান

reporter

প্রকাশিত: ০৯:৫৮:০১অপরাহ্ন , ০৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:৫৮:০১অপরাহ্ন , ০৯ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে। তিনি সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তাকে জানিয়েছেন যে, বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সে সম্পর্কে ঢাকা পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব মিশ্রি বলেন, বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার চলছে, তাতে ভারত সরকারের কোনও দায় নেই; এটি বিভিন্ন সংগঠনের কাজ।

এছাড়া, রিজওয়ানা হাসান শেখ হাসিনার ভারতে অবস্থান ও সেখানে দেওয়া উসকানিমূলক বক্তব্যের বিষয়ে সরকারের উদ্বেগের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী এবং এগিয়ে নিতে ভারত ইচ্ছা পোষণ করেছে।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনও জানিয়েছেন, ভারতে শেখ হাসিনার অবস্থান এবং দেওয়া বক্তব্য বাংলাদেশ সরকার পছন্দ করছে না। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা সরকারের পক্ষ থেকে ভারতীয় পররাষ্ট্র সচিবকে জানানো হয়েছে। বিক্রম মিশ্রি উত্তরে বলেন, শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের জন্য কোনও বাধা হওয়া উচিত নয়।

reporter