ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ গণঅভ্যুত্থানে আহতদের

reporter

প্রকাশিত: ০৮:৪৩:২২অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৪৩:২২অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের একটি দল উন্নত চিকিৎসার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএসএমএমইউ (বাংলাদেশ সুপার স্পেশালাইজড হাসপাতাল) এর সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক বন্ধ করে দেন তারা। এতে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের দাবি, তারা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না, যা তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা আরও জানান, এই অবস্থায় তারা নিজেদের দাবি আদায়ের জন্য সড়কে নেমেছেন।

গণঅভ্যুত্থানে আহত রাকিবুল গণমাধ্যমকে জানান, "আমি চট্টগ্রামে আন্দোলন চলাকালে আহত হয়েছি। আমরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, অথচ আজ আমরা উন্নত চিকিৎসা পাচ্ছি না। হাসপাতাল পরিচালকের পদত্যাগ দাবি করছি।"

এছাড়া, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।

reporter