ঢাকা,  সোমবার
১৬ মার্চ ২০২৬ , ০২:১৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

তৃতীয় পক্ষকে সুযোগ করে দিতেই গণমাধ্যম কার্যালয়ে নাশকতা: নুরুল হক

reporter

প্রকাশিত: ০১:৩৫:০০অপরাহ্ন , ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৩৫:০০অপরাহ্ন , ২১ ডিসেম্বর ২০২৫

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

ছবি: অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

তৃতীয় পক্ষকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে একদল ‘বিপথগামী’ মানুষ দেশের কয়েকটি গণমাধ্যম কার্যালয়ে নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

শনিবার সন্ধ্যায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একটি জাতীয় দৈনিকের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল হক।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের মানুষ শোকার্ত। এই আবেগকে পুঁজি করে একদল বিপথগামী মানুষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এবং তৃতীয় পক্ষকে সুযোগ করে দিতে পরিকল্পিত নাশকতা চালিয়েছে।

নুরুল হক বলেন, একাধিক সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে প্রকাশ্যে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, গণমাধ্যমের ওপর হামলা কেবল সংবাদকর্মীদের ওপর আঘাত নয়, এটি সরাসরি গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রকাশ্যে গুলির ঘটনা ও এরপর গণমাধ্যম কার্যালয়ে অগ্নিসংযোগ দেশের মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। একের পর এক এমন ঘটনা দেশের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে।

নুরুল হক মনে করেন, গণ–অভ্যুত্থানের দেড় বছর পর এ ধরনের চিত্র দেশ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দেয়। এতে দেশের আইনশৃঙ্খলা ও রাষ্ট্রব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়।

তিনি বলেন, এই ধরনের সহিংসতা নির্বাচনকে পিছিয়ে দিতে পারে কিংবা অনিশ্চিত করে তুলতে পারে, যা কারও জন্যই কল্যাণকর হবে না। একটি নির্বাচিত সরকার ছাড়া দেশকে সঠিক পথে ও স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

গণ অধিকার পরিষদের সভাপতি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন উসকানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়। দেশ পুনর্গঠনের কাজ চলমান রয়েছে। এই প্রক্রিয়ায় সবাইকে অংশ নিতে হবে এবং নির্বাচনের মাধ্যমেই পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে হবে।

এ সময় গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এবং দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান উপস্থিত ছিলেন।

reporter