ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে জামায়াতের তীব্র প্রতিবাদ

reporter

প্রকাশিত: ০৭:১৮:০৫অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৭:১৮:০৫অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। তার এ বক্তব্য থেকে তার আগ্রাসী মনোভাব প্রকাশিত হয়েছে, যা গোটা আরব বিশ্বে মুসলমানদের মধ্যে গভীর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর মাধ্যমে মুসলিম বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক প্রভাব সৃষ্টি হতে পারে।”

তিনি আরও বলেন, “আরব বিশ্ব তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। একমাত্র স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বর্তমান সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এমন আগ্রাসী বক্তব্য মুসলিম উম্মাহকে মর্মাহত ও বিক্ষুব্ধ করেছে।”

মিয়া গোলাম পরওয়ার এসময় মার্কিন প্রেসিডেন্টকে তাঁর আগ্রাসী বক্তব্য প্রত্যাহার করতে এবং স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানান। তিনি বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহার করে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।”

reporter