ঢাকা,  রবিবার
১৫ মার্চ ২০২৬ , ১১:২৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

তারেক রহমানের ফেরার দিনটি ‘অবিস্মরণীয়’ করতে চায় বিএনপি

reporter

প্রকাশিত: ১২:২১:২৭অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:২১:২৭অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ছবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে ‘অবিস্মরণীয়’ করে রাখতে চায় দলটি। এ উপলক্ষে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। কেন্দ্রীয় বিএনপির সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচি বাস্তবায়ন করবে। আগামী দুই–তিন দিনের মধ্যেই বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। ঘোষণার পর থেকেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলটির নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক ঢাকায় আসবেন। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান-বনানী পর্যন্ত বিস্তৃত এলাকায় জনসমাগম ঘটতে পারে।

নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ পুনর্গঠন করেছে। ঢাকায় ফেরার পর তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকবে এই বাহিনী। সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির নেতা-কর্মীদের উজ্জীবিত করবে এবং নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।

reporter