ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

তারেক রহমান: ৩১ দফা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে

reporter

প্রকাশিত: ০৯:৩৭:১৭অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:৩৭:১৭অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের ৩১ দফা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে এবং সাধারণ মানুষের কাছে এসব বিষয় বোঝাতে হবে। তিনি বলেন, "আমরা জনগণের জন্য কাজ করতে চাই, এজন্য আমাদের সুযোগ দিন। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের। দলের বদনাম যাতে না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।"

আজ (১৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৩১ দফা কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারী সমিতি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

তারেক রহমান বলেন, "আগামী ভোট শুধু ভোট নয়। অনেকে বলে, আমি শুধু ভোটের কথা বলি। তবে, আমরা একটি রাজনৈতিক দল, সুতরাং ভোটের কথাই বলব। আগামী নির্বাচনের পর আপনি কী করবেন? মানুষ জানতে চায়, আমরা তাদের জন্য কী করতে যাচ্ছি।" তিনি বলেন, "এখন আর শুধু কথায় কিছু হবে না। জনগণকে জবাব দিতে হবে। তাদের আস্থা ধরে রাখতে হবে এবং নির্বাচিত হলে আমরা কী কী কাজ করেছি, তা জনগণের কাছে তুলে ধরতে হবে।"

তারেক রহমান আরও বলেন, "অবশ্যই সব কিছু সম্ভব নয়, তবে যতটুকু করতে পারব, তা জনগণের কাছে উপস্থাপন করতে হবে। পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে, আমরা কী কী করতে পেরেছি। জনগণ তখন সেই কাজের বিচার করবে।"

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী কর্মশালাটির সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, "আমরা বিএনপি পরিবারের" কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

reporter