ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শরীয়তপুরের সাবেক ডিসির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির তদন্তে তিন সদস্যের কমিটি

reporter

প্রকাশিত: ০৭:২৮:৩৪অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

আপডেট: ০৭:২৮:৩৪অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত হয় তদন্ত কমিটি

আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার শৃঙ্খলা পরিপন্থী আচরণ যাচাইয়ের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুল হক। মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত বৃহস্পতিবার রাতে আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়।

রবিবার সকালে মোহাম্মদ আশরাফ উদ্দিন দায়িত্ব হস্তান্তর করেন। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেনকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত ডিসি ওয়াহিদ হোসেন জানান, সাবেক জেলা প্রশাসক কার্যালয় কিংবা সরকারি বাসভবনে আসেননি। শরীয়তপুরের অন্য একটি স্থানে গিয়ে তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।

reporter