ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সংবিধান সংস্কারের জন্য বিএনপির ৬২টি প্রস্তাব, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ সৃষ্টির দাবি

reporter

প্রকাশিত: ০৪:১৭:৫১অপরাহ্ন , ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:১৭:৫১অপরাহ্ন , ২৬ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংস্কারের জন্য ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে, যার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা এবং উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ সৃষ্টির প্রস্তাব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

সালাহ উদ্দিন আহমদ জানান, বিএনপি প্রস্তাবনাগুলোর মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকারকে সামনে রেখে, সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টির সম্ভাবনা প্রতিরোধ করতে চায়।

তিনি বলেন, "আমরা নির্বাহী, বিচার ও আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা দিয়েছি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।" বিএনপি নেতা আরও বলেন, প্রস্তাবিত সংস্করণগুলি সংবিধান সংস্কার কমিশন সরকারের কাছে উপস্থাপন করবে এবং কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা পরবর্তী নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে।

এদিকে, অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, প্রস্তাবনা এখনও পর্যালোচনা করা হয়নি, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তিনি বলেন, "নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে, এবং আমরা সারাংশ নিয়ে কাজ করব।"

reporter