ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

স্মৃতিসৌধে অসুস্থ হয়ে মাটিতে পড়লেন মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ০১:২৪:০৯অপরাহ্ন , ১৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০১:২৪:০৯অপরাহ্ন , ১৬ ডিসেম্বর ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

ছবি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সকাল ১০টার দিকে তিনি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে তিনি হঠাৎ মাটিতে শুয়ে পড়েন।

ঘটনার পর বিএনপি মহাসচিবকে দ্রুত সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের আরও কয়েকজন নেতা।

মির্জা ফখরুলের অসুস্থতার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

reporter