ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান

reporter

প্রকাশিত: ০৯:৩৬:১১অপরাহ্ন , ১০ মে ২০২৫

আপডেট: ০৯:৩৬:১১অপরাহ্ন , ১০ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) ‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইমন রহমান। আজ শনিবার এক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান তথ্য নিশ্চিত করেন।

ইমন রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দ্বারিয়াপুর গ্রামে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি সাংবাদিকতায় যুক্ত হন এবং জাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় পর্যায়ে তিনি কালের কণ্ঠ, মানব কণ্ঠ, দেশ রূপান্তর আজকের পত্রিকায় অপরাধ বিভাগে কাজ করেছেন। কর্মজীবনে অপরাধ বিষয়ক প্রতিবেদনের পাশাপাশি সড়ক নিরাপত্তা দুর্ঘটনা সম্পর্কেও নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন ডিজিটাল উন্নয়নমূলক সংস্থা যা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বাংলাদেশে গণমাধ্যম ডিজিটাল খাতে জ্ঞানভিত্তিক উন্নয়ন চলমান বাস্তবতা বিবেচনায় নিয়ে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) এবং ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদা অর্জনকারী প্রতিষ্ঠান এবং একাধিকবার ডব্লিউএসআইএস পুরস্কার বিজয়ী।

reporter