ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

শিক্ষার্থীদের অশিক্ষামূলক সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

reporter

প্রকাশিত: ১০:০৬:২৯অপরাহ্ন , ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:০৬:২৯অপরাহ্ন , ২৯ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লেষবিহীন সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা নানা অশিক্ষামূলক ইস্যুতে সভা-সমাবেশ ও মিছিলে অংশ নিচ্ছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে অভিভাবকদের মাঝেও এ নিয়ে উৎকণ্ঠা ও উদ্বেগ বাড়ছে।

শিক্ষা মন্ত্রণালয় মনে করে, এই ধরনের কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে বিপন্ন করছে। তাই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগী করা এবং তাদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষামূলক বা কো-কারিকুলার কার্যক্রমে যুক্ত রাখতে হবে, যাতে তারা গঠনমূলক ও ইতিবাচক কাজে ব্যস্ত থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। এজন্য প্রতিষ্ঠানপ্রধানদের বলা হয়েছে, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে এবং সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ নিতে।

এ লক্ষ্যে নমুনা স্বরূপ কিছু কো-কারিকুলার কার্যক্রমের তালিকাও বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষামুখী রাখা সহজ হয়। মন্ত্রণালয় আশা করছে, এসব পদক্ষেপের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে আসবে এবং শিক্ষার্থীরা সঠিক পথে এগিয়ে যাবে।

reporter