ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই গেলেন প্রধান উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৮:৫১:২৮অপরাহ্ন , ১২ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৫১:২৮অপরাহ্ন , ১২ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি: বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাত পৌনে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হন।

প্রধান উপদেষ্টার এই সফর দুই দিনের জন্য নির্ধারিত হয়েছে এবং তিনি আগামী শুক্রবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আন্তর্জাতিক রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং বিশ্বমঞ্চে দেশের উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি ও শাসন ব্যবস্থার অগ্রগতির বিষয়গুলো তুলে ধরার সুযোগ পাবেন।

বিশ্ব সরকার সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সমাবেশ যেখানে ভবিষ্যতের সরকার ব্যবস্থা ও উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এই সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

reporter