ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সাভারে চলন্ত বাসে আবারও ছিনতাই, অস্ত্রের মুখে জিম্মি

reporter

প্রকাশিত: ০৭:০৫:৪৫অপরাহ্ন , ১১ এপ্রিল ২০২৫

আপডেট: ০৭:০৫:৪৫অপরাহ্ন , ১১ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে আবারও চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা সংলগ্ন ব্রিজের ওপর ঢাকাগামী সাভার পরিবহনের একটি বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সাভারের স্থানীয় সাংবাদিক তায়েফুর রহমান জানান, তিনি স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংক টাউন থেকে শ্যামলী যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। ব্রিজের ওপর উঠতেই তিন থেকে চারজন যুবক ছুরি হাতে ভয় দেখিয়ে নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ও চেইন ছিনিয়ে নেয়। এই সময় তারা তায়েফুর রহমানের স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।

তায়েফুর রহমান আরও জানান, বাসে ২০-২৫ জন যাত্রী ছিলেন, তবে ছিনতাইকারীরা কারো মুঠোফোন নেয়নি। তারা তিন নারী যাত্রীর কাছ থেকে চেইন ছিনিয়ে নিয়ে ওই ব্রিজের ওপর বাস থেকে নেমে যায়।

বাসটি পরবর্তীতে গাবতলীতে যাওয়ার পর যাত্রীরা বাসচালককে একটি কাউন্টারে নিয়ে গিয়ে আটকে রাখেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ওই এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।

এর আগে গত ২ মার্চ ও ৪ এপ্রিল একই এলাকায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সম্প্রতি সাভারের মহাসড়কে ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা জেলা পুলিশ।

reporter