ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকার পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন

reporter

প্রকাশিত: ০৬:০২:৩১অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:০২:৩১অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নেপালে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশের নারী ফুটবল দল গৌরবময় এক অধ্যায় রচনা করেছে। তাদের এই অনন্য সাফল্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও সেনাবাহিনী এক কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে অনুষ্ঠিত প্রথম সভায় নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নেতৃত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিওএর সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন জানান, “নারী ফুটবল দলকে সম্মান জানাতে কক্সবাজারে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর দায়িত্ব নিয়েছেন বিওএর সভাপতি। সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সংবর্ধনা প্রদান করবে।”

এর আগেও ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সেনাবাহিনী নারী দলকে আর্থিক পুরস্কার দিয়েছিল। এবারও সম্মিলিত উদ্যোগে দলকে সংবর্ধনা দেওয়া হবে।

পুরস্কারের জোয়ারে ভাসছেন সাবিনা-সানজিদারা
নারী দল সাফজয়ীর পর ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছে। এছাড়া সাউথ ইস্ট ব্যাংক থেকে সংবর্ধনা এবং আর্থিক সম্মাননা পেয়েছে দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেড় কোটি টাকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।

নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার দল শিরোপা জয়ের পাশাপাশি দেশের গৌরব বৃদ্ধি করায় প্রশংসায় ভাসছেন। এই পুরস্কার ও সম্মাননার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে তাদের অনন্য সাফল্যের স্বীকৃতি আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

reporter