ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ: আর্থিক কারসাজি নিয়ে তদন্তে গভীর সংকটে

reporter

প্রকাশিত: ০৯:০০:২৩অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:০০:২৩অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ছবি: সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থান, দেশে ফেরার সম্ভাবনা অনিশ্চিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের তদন্তে সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছিল। সরকারের নির্দেশে তদন্ত শেষে তার ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের দেশে ফেরার সম্ভাবনা এবং ক্রিকেটে ফিরে আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। তার সংসদ সদস্য পদও হারানোর পর থেকে সাকিব বিদেশে অবস্থান করছেন।

উল্লেখ্য, সম্প্রতি সাকিব একটি হত্যাকাণ্ডের মামলায় আসামি হয়েছেন, যা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

reporter