ছবি: ফাইল ছবি
পবিত্র ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভাটি অনুষ্ঠিত হবে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে, বাদ মাগরিব।
এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য নির্ধারিত কয়েকটি টেলিফোন নম্বরও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের উদ্দেশ্যে এ মাস পালন করে থাকেন।
reporter




