ঢাকা,  রবিবার
৮ ফেব্রুয়ারী ২০২৬ , ০১:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* রাশিয়ার তেল কেনা ইস্যুতে ভারতীয় পণ্যে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার * মাদারীপুরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন আহত * ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে অর্ধশতাধিক আহত * বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’সহ ৯ প্রধান প্রতিশ্রুতি * ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: রয়টার্সকে তারেক রহমান * সংসদ নির্বাচন : আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২১২ মামলায় জরিমানা ২৩ লাখ * ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ * হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার * জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল ডিবি * নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান ব্যবহারের অনুমতি দিল ইসি

রাশিয়ার তেল কেনা ইস্যুতে ভারতীয় পণ্যে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

reporter

প্রকাশিত: ১১:১৫:১৩পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ১১:১৫:১৩পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ জুন ২০১৭, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

ছবি: হোয়াইট হাউসের রোজ গার্ডেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ জুন ২০১৭, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিকে ঘিরে ভারতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে সাম্প্রতিক ঘোষিত দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি কার্যকর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য ক্রয় এবং আগামী দশ বছর প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে একটি রূপরেখা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। ঘোষণায় বলা হয়েছে, অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানোর বাণিজ্যচুক্তি ঘোষণার কয়েক দিনের মধ্যেই এ নির্বাহী আদেশ জারি করেন। তার দাবি, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধের অঙ্গীকার করেছেন। নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে, যদিও এই শুল্ক হ্রাস ধাপে ধাপে কার্যকর করা হবে। একই সঙ্গে কিছু নির্দিষ্ট উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশের ওপর থেকেও শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ হাজার কোটি ডলারের জ্বালানি, উড়োজাহাজ, প্রযুক্তিপণ্য, মূল্যবান ধাতু ও কয়লা আমদানি করবে। গত বছরের শেষ দিকে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশে পৌঁছালেও বর্তমান সিদ্ধান্তের ফলে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক উত্তেজনা চলছিল, এই চুক্তির মাধ্যমে তারও অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই সিদ্ধান্ত ট্রাম্প ও মোদির ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। বিশ্লেষকদের মতে, ১৮ শতাংশ শুল্ক হার কার্যকর হলে ভারতীয় রপ্তানিকারকেরা দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাড়তি সুবিধা পাবে, কারণ ওই অঞ্চলের অনেক দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ১৯ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়।

reporter