ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম

reporter

প্রকাশিত: ১১:০৮:০৫অপরাহ্ন , ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১১:০৮:০৫অপরাহ্ন , ২৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হয়ে দাঁড়াই, তাহলে এর ক্ষতি আমাদের নিজেদেরই হবে। শুধু ব্যক্তি বা দলের ক্ষতিই নয়, এতে ক্ষতিগ্রস্ত হবে পুরো পঞ্চগড় জেলা। তিনি বলেন, আন্তঃদলীয় বিভাজন আমাদের সমষ্টিগত অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

শনিবার পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন সারজিস আলম। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে পঞ্চগড় অন্যতম। তাই দলমত নির্বিশেষে সকলে মিলে এই জেলাকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের স্বার্থে ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জাগপা প্রতিনিধি সামছুজ্জামান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নিজেদের বক্তব্যে রাজনৈতিক সদ্ভাব, ঐক্য এবং জেলার সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। ইফতার অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং এটি পারস্পরিক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ হিসেবে পরিণত হয়।

reporter