ছবি: ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন শতাধিক প্রার্থী। নতুন এই মুখগুলোর কেউ প্রথমবার নির্বাচন করেই জনসমর্থনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আবার কেউ আগের নির্বাচনে পরাজিত হলেও এবার সফল হয়ে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা, স্থানীয় রাজনৈতিক ভিত্তি, দলীয় প্রভাব, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং নতুন নেতৃত্বের প্রতি ভোটারদের আগ্রহ—সব মিলিয়ে এবারের নির্বাচনে নতুনদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থীদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ছয়জন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ–ও প্রথমবারের মতো সংসদ সদস্য পেয়েছে।
বিএনপি থেকে প্রথমবার বিজয়ীদের মধ্যে রয়েছেন—ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৭ হামিদুর রহমান, ঢাকা-৯ হাবিবুর রশিদ, ঢাকা-১০ শেখ রবিউল আলম, ঢাকা-১৩ ববি হাজ্জাজ, ঢাকা-১৭ তারেক রহমান; গাজীপুর-১ মজিবর রহমান, গাজীপুর-২ এম মঞ্জরুল করিম, গাজীপুর-৩ এম এম রফিকুল ইসলাম; নরসিংদী-৩ মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আশরাফ উদ্দিন বকুল; নারায়ণগঞ্জ-১ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আজহারুল ইসলাম মান্নান; টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল-৫ সুলতান সালাহউদ্দিন টুকু, টাঙ্গাইল-৬ রবিউল আওয়াল, টাঙ্গাইল-৮ আহমেদ আযম খান; কিশোরগঞ্জ-১ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ মো. জালাল উদ্দীন; মানিকগঞ্জ-১ এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-৩ আফরোজা খানম; মুন্সিগঞ্জ-১ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ-২ আবদুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ কামরুজ্জামান রতন; রাজবাড়ী-2 মো. হারুন অর রশিদ; ফরিদপুর-২ শামা ওবায়েদ, ফরিদপুর-৩ চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ শহীদুল ইসলাম; গোলাগঞ্জ-১ সেলিমুজ্জামান মোল্লা; গোপালগঞ্জ-২ কে এম বাবর, গোপালগঞ্জ-৩ এস এম জিলানি; মাদারীপুর-২ জাহানদার আলী মিয়া, মাদারীপুর-৩ আনিসুর রহমান তালুকদার; শরীয়তপুর-১ সাঈদ আহমেদ, শরীয়তপুর-৩ মিয়া নুর উদ্দিন আহম্মেদ অপু; পঞ্চগড়-১ নওশাদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন; ঠাকুরগাঁও-২ আবদুস সালাম; দিনাজপুর-১ মনজুর ইসলাম, দিনাজপুর-২ সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৬ অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; লালমনিরহাট-১ হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ রোকনউদ্দিন বাবুল; জামালপুর-৩ মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ মো. ফরিদুল কবির তালুকদার, জামালপুর-৫ ওয়ারেস আলী মামুন; ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ লুৎফুল্লাহ হেল মাজেদ, ময়মনসিংহ-৯ ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ ফখর উদ্দিন আহমেদ; নেত্রকোনা-১ কায়সার কামাল, নেত্রকোনা-২ আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হিলালী; সুনামগঞ্জ-১ কামরুজ্জামান, সুনামগঞ্জ-৩ কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ নুরুল ইসলাম; সিলেট-১ খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর, সিলেট-৩ মো. আবদুল মালিক, সিলেট-৪ আরিফুর হক চৌধুরী, সিলেট-৬ এমরান আহমদ চৌধুরী; মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমদ, মৌলভীবাজার-২ শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ মুজিবুর রহমান চৌধুরী; হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত, হবিগঞ্জ-৩ জি কে গউছ; রাঙামাটি দীপেন দেওয়ান; ব্রাহ্মণবাড়িয়া-১ আবদুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আবদুল মান্নান; কুমিল্লা-২ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৫ জসিম উদ্দিন; পটুয়াখালী-৩ নুরুল হক নূর।
জামায়াত থেকে প্রথমবার নির্বাচিতদের মধ্যে রয়েছেন—ঢাকা-১২ সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৪ মীর আহমদ বিন কাসেম, ঢাকা-১৫ ডা. শফিকুল রহমান, ঢাকা-১৬ আবদুল বাতেন; গাজীপুর-৪ সালাউদ্দীন আইউবী; ফরিদপুর-১ ড. ইলিয়াস মোল্লা; নীলফামারী-১ মো. আবদুস সাত্তার, নীলফামারী-২ আল ফারুক আবদুল লতিফ, নীলফামারী-৩ ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আবদুল মুক্তাকিম; রংপুর-১ রায়হান সিরাজী, রংপুর-২ এ টি এম আজহারুল ইসলাম, রংপুর-৩ মাহবুবুর রহমান, রংপুর-৫ গোলাম রব্বানী, রংপুর-৬ নুরুল আমিন; কুড়িগ্রাম-১ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ মাহবুবুর আলম সালেহী, কুড়িগ্রাম-৪ মোস্তাফিজুর রহমান; গাইবান্ধা-১ মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আবদুল করিম, গাইবান্ধা-৩ নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আবদুল ওয়ারেছ; ময়মনসিংহ-৬ কামরুল হাসান; নেত্রকোনা-৫ মাসুদ মোস্তফা; জয়পুরহাট-১ ফজলুর রহমান; পিরোজপুর-১ মাসুদ সাঈদী।
এনসিপি থেকে ঢাকা-১১ নাহিদ ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আবদুল্লাহ আল আমিন, রংপুর-৪ আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আতিকুর রহমান, কুমিল্লা-৪ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আবদুল হান্নান মাসউদ নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাদারীপুর-১ সাইদ উদ্দিন আহমাদ হানজালা ও ময়মনসিংহে মোহাম্মদুল্লাহ; খেলাফত মজলিস থেকে সিলেট-৫ মোহাম্মদ আবুল হাসান; গণসংহতি আন্দোলন থেকে ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকি; বরগুনা-১ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং পটুয়াখালী-৩ থেকে গণঅধিকার পরিষদের নুরুল হক নূর প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্রদের মধ্যে কিশোরগঞ্জ-৫ শেখ মুজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল, কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন এবং চাঁদপুর-৪ এম এ হান্নান প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন। এবারের নির্বাচনে নতুন মুখের এই বড় উপস্থিতি সংসদের কার্যক্রমে ভিন্নমাত্রা যোগ করবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
reporter




