ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

reporter

প্রকাশিত: ০৮:২৫:৫৭অপরাহ্ন , ১০ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:২৫:৫৭অপরাহ্ন , ১০ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তারা দ্রুত নির্বাচন সম্পন্ন করার তাগিদ দেন এবং ন্যূনতম প্রশাসনিক সংস্কারের প্রস্তাব তুলে ধরেন।

আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, প্রশাসনে যারা ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছেন এবং দেশের ক্ষতি করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসন থেকে তাদের অপসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংঘটিত অস্থিরতা ও ভাঙচুরের ঘটনাগুলো ফ্যাসিবাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছে। তাই জনগণের স্বার্থে ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা জরুরি।

বৈঠকে অর্থনৈতিক লুটপাটের বিষয়েও আলোচনা হয়। মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে যারা অবৈধ উপায়ে অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে।

এছাড়া, রাজনৈতিকভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়েও কথা হয়েছে। বিএনপি দাবি করেছে, আওয়ামী লীগ সরকারের সময় যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হয়েছে, সেগুলো বাতিল করতে হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান বিএনপি মহাসচিব।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে বিএনপি আশা প্রকাশ করে। বৈঠকের শেষ পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি ও সুপারিশসমূহ তুলে ধরে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানায়।

reporter