ঢাকা,  সোমবার
১৬ মার্চ ২০২৬ , ০২:১৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

reporter

প্রকাশিত: ১২:৫৩:১৩অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৩:১৩অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৫

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

ছবি: বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসরের বয়সসীমায় পৌঁছানোর কারণে দায়িত্ব ছাড়ছেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৮ মে ১৯৬১। সে হিসাবে তিনি ১৭ মে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন।
তিনি—

  • ১৯৮৫ সালে জজকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন

  • ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন

  • ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক

  • ২০০৫ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি

  • ২০২৪ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন

তিনি প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী ও প্রয়াত বেগম সিতারা চৌধুরীর সন্তান।

reporter