ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

reporter

প্রকাশিত: ০৬:১১:১০অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:১১:১০অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের সময়কাল যতটা সম্ভব কম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সরকার নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করা হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। "আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে দ্রুত নির্বাচনের আয়োজন করবো এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন অনুষ্ঠানের পর বিজয়ীরা ক্ষমতা গ্রহণ করবেন," বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কার ছাড়াও সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামো বিষয়ে দেশব্যাপী দ্রুত ঐকমত্য প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার হিসেবে তাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন।

reporter