ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি, খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া

reporter

প্রকাশিত: ০৫:৪৮:১৬অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৫:৪৮:১৬অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টনে বিএনপির র‍্যালি অনুষ্ঠিত

শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে র‍্যালির সূচনা করা হয়, যেখানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাতের জন্য দোয়া করা হয়।

ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিয়ে র‍্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে সমবেত হন। বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি, ব্যানার, প্ল্যাকার্ড ও ঢাকঢোল নিয়ে দলীয় নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি নাইটিঙ্গেল, কাকরাইল মোড় হয়ে শাহবাগ ও ফার্মগেট পেরিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সমাপ্তি হয়।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

reporter