ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

নাসার আর্টেমিস চুক্তিতে যুক্ত হলো বাংলাদেশ

reporter

প্রকাশিত: ০৬:৫৩:৪৪অপরাহ্ন , ১১ এপ্রিল ২০২৫

আপডেট: ০৬:৫৩:৪৪অপরাহ্ন , ১১ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নাসার নেতৃত্বাধীন ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ স্বাক্ষর করল বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের ৫৪তম দেশ হিসেবে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানে যুক্ত হলো।

গত ৮ এপ্রিল ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণায় অংশগ্রহণ, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারের অঙ্গীকার করল। এ পদক্ষেপ দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চৌধুরী আশিক মাহমুদ বলেন, এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র মহাকাশ সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা। প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন জানান, আর্টেমিস অ্যাকর্ডস মহাকাশের শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহারে আন্তর্জাতিক আইন ও চুক্তির ভিত্তিতে তৈরি একটি নির্দেশিকা।

তিনি আরও বলেন, বাংলাদেশ ১৯৮০ সালে স্পারসো গঠনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে যাত্রা শুরু করে এবং শুরু থেকেই আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে আসছে।

চুক্তির আওতায় দেশগুলো মহাকাশে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেয়।

২০২৫ সালের ২১ জানুয়ারি পর্যন্ত আর্টেমিস চুক্তিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ও লাতিন আমেরিকার দেশসহ ৫৩টি দেশ স্বাক্ষর করেছে। বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হয়ে আন্তর্জাতিক মহাকাশ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হলো।

reporter