ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

মহম্মদপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগে প্রতিবেশীকে লিগ্যাল নোটিশ

reporter

প্রকাশিত: ০৭:১৫:০৭অপরাহ্ন , ৩০ জানুয়ারী ২০২৬

আপডেট: ০৭:১৫:০৭অপরাহ্ন , ৩০ জানুয়ারী ২০২৬

Filed picture

ছবি: Filed picture

মাগুরার মহম্মদপুর উপজেলায় জোরপূর্বক জমি দখল, হয়রানি ও হুমকির অভিযোগে এক ব্যক্তিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার প্রতিবেশী বলে জানা গেছে।

লিগ্যাল নোটিশ অনুযায়ী, বিনোদপুর গ্রামের বাসিন্দা মোঃ মোস্তাফিজুর রহমান, পিতা মৃত শাহজাহান বিশ্বাস-এর পক্ষে জজ কোর্ট মাগুরার আইনজীবী ইফফাত আরা টুম্পা এডভোকেটের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। নোটিশের প্রাপক হলেন মোঃ শুকুর আলী, পিতা মৃত মান্দার আলী ওরফে মান্দারে, যিনি বিনোদপুর কলেজপাড়া এলাকায় বসবাস করেন।

নোটিশে উল্লেখ করা হয়, মোঃ শুকুর আলী একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি জোরপূর্বক মোঃ মোস্তাফিজুর রহমানের প্রায় ৪.৫০ শতক  জমি দখল করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। জমি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তা উপেক্ষা করে দখল বজায় রাখেন এবং বিভিন্নভাবে মোস্তাফিজুর রহমানকে হয়রানি ও হুমকি দিয়ে আসছেন।

এছাড়াও অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি পুলিশ পরিচয় ব্যবহার করে লোকজন নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি মোস্তাফিজুর রহমান তার বসতবাড়ির দক্ষিণ পাশে জনৈক মোঃ গফফার আলী বিশ্বাসের কাছ থেকে ৫০ শতাংশ জমি ৮ লাখ টাকায় ক্রয় করলে, সেই জমির রেজিস্ট্রি সম্পন্ন করতে বাধা দেন এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে জমির মালিককে স্থান ত্যাগে বাধ্য করেন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি অনুমতি ব্যতীত মোস্তাফিজুর রহমানের বসতবাড়ির সামনে ভিডিও ধারণ করেন, যা হুমকি ও হেনস্তার শামিল। এসব ঘটনার ফলে মোস্তাফিজুর রহমান পরিবারসহ ঢাকায় নিজ বাসায় চলে যেতে বাধ্য হন।


লিগ্যাল নোটিশে ১৫ দিনের মধ্যে দখলকৃত ৪.৫০ শতাংশ জমি মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশের কপি সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়।

reporter