ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না: তারেক রহমান

reporter

প্রকাশিত: ১২:০৯:০১অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৬

আপডেট: ১২:০৯:০১অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৬

বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ছবি: বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ কোনোভাবেই ‘ভোট ডাকাতি’ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করতে হবে, যাতে কেউ আগেভাগে ভোটকেন্দ্র দখল করতে না পারে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গত ১৫–১৬ বছরে যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, এবার তা আর হতে দেওয়া যাবে না।

গাজীপুরবাসীর ২০২৪ সালের আন্দোলনে ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই এলাকার মানুষের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, এখন সময় দেশ গড়ার ও মানুষের ভাগ্য পরিবর্তনের।

সমাবেশে তারেক রহমান গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গাজীপুরে নতুন শিল্পকারখানা স্থাপন, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যের আবাসন, ফ্যামিলি কার্ড, ডে-কেয়ার সেন্টার, ফ্লাইওভার নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে।

পরে উত্তরা ঈদগাহ মাঠে আরেকটি সমাবেশে তিনি ঢাকা–১৮ আসনের বিএনপি প্রার্থীর পক্ষেও ভোট চান এবং উত্তরার গ্যাস-পানি সংকট, যানজট ও স্বাস্থ্যসেবার উন্নয়নের আশ্বাস দেন।

reporter