ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং : খালেদা জিয়া সংকটময় সময় পার করছেন

reporter

প্রকাশিত: ১২:১০:০৫অপরাহ্ন , ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১০:০৫অপরাহ্ন , ২৮ ডিসেম্বর ২০২৫

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করা হয়।

ছবি: শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করা হয়।

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন। তাঁর স্বাস্থ্যের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সামনে হঠাৎ করেই চিকিৎসক দলের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়। সেখানে জানানো হয়, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কেবিন থেকে প্রথমে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছে। নিয়মিতভাবে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। এসব সমস্যার ওঠানামার মধ্যেই চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

১৭ বছর পর সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে তারেক রহমান হাসপাতালে গিয়ে মাকে দেখে যান। তিনি দিনভর কর্মসূচি শেষে আবারও হাসপাতালে গিয়ে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আলোচনা থাকলেও তাঁর শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী না হওয়ায় বর্তমানে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

reporter