ঢাকা,  রবিবার
১৫ মার্চ ২০২৬ , ১১:২৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

reporter

প্রকাশিত: ০২:৩০:২০অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:৩০:২০অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়।

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।

বিভিন্ন দেশের প্রতিনিধিদের আগমন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক আজ ঢাকায় আসবেন বলে জানা গেছে।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথেরও ঢাকায় আসার কথা রয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শোক ও শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা একে একে ঢাকায় আসছেন।

reporter