ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়া

reporter

প্রকাশিত: ০৯:৫৬:০৭অপরাহ্ন , ০৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৫৬:০৭অপরাহ্ন , ০৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছেছেন। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই বিশেষ বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানান। এই বিশেষ বিমানটি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছে।

এদিকে, খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি ‘লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসা নেবেন। এই সফরের সঙ্গে তার মেডিকেল বোর্ডের সদস্যরা, দলীয় নেতা, ব্যক্তিগত কর্মকর্তা এবং স্টাফসহ ১৫ জনের অধিক মানুষ লন্ডন যাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন থাকবেন। এছাড়া, তার মেডিকেল বোর্ডের অন্যান্য চিকিৎসকরা হলেন: ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ এবং ডা. মোহাম্মদ আল মামুন।

খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দলের নেতা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারসহ তার ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদারও লন্ডনে তার সাথে যাবেন।

বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ জানান, কাতারের আমিরের প্রদান করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া কাতার হয়ে লন্ডন যাবেন। তার সঙ্গে এই এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন চারজন বিশেষ চিকিৎসকও, যারা তার চিকিৎসা তদারকি করবেন।

বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সী একজন রোগী, যিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা এবং নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

reporter