ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চাওয়া দূরভিসন্ধিমূলক: রিজভী

reporter

প্রকাশিত: ০৩:১৩:৪১অপরাহ্ন , ১৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৩:১৩:৪১অপরাহ্ন , ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কিছু রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওঁৎ পেতে আছেন। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।

তিনি বলেন, জাতি এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বর্তমান সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন উৎসর্গ হয়েছে, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করতে হবে সরকারের জন্য। এর আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান রিজভী আহমেদ।

reporter