ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ, জাতির কাছে ক্ষমা চাওয়া

reporter

প্রকাশিত: ০৯:৪৬:৫৩অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৪৬:৫৩অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনসহ নেতাকর্মীরা গণহারে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মহসিন সরকার, উপজেলা যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ডি এম আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, 'জাতীয় পার্টি ফ্যাসিবাদী সরকারকে সমর্থন দিয়েছে। আমরা মনে করি, এতে আমরাও অপরাধী। তাই জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি।' তিনি আরও জানান, উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৯০ শতাংশ নেতাকর্মী পদত্যাগ করেছেন। তিনি বলেন, 'যদি নতুন কোনো দলে যোগ দেই, তাহলে সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করব।'

এ পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


reporter