ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জাপান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে

reporter

প্রকাশিত: ১০:২৯:২৪অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:২৯:২৪অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাপান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই বার্তা পৌঁছে দেন।

আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ন এবং তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি আরও জানান, তার এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাপানকে বাংলাদেশে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। তিনি জানান, বাংলাদেশ এখন এক নতুন যুগে প্রবেশ করছে, তাই এই সময়টা সম্পর্কের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, এবং বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ধারাবাহিকভাবে সহযোগিতা প্রদান করে আসছে।

বর্তমানে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। জাপান বাংলাদেশে শীর্ষ ৫টি রপ্তানি গন্তব্যের একটি এবং বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী আকিকো মন্ত্রী বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজখবর নেন। তিনি অধ্যাপক ইউনূসকে আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ ইভেন্টে যোগ দিতে আমন্ত্রণ জানান।

ইকুইনা আকিকো ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে ওসাকা এক্সপো ২০২৫-এ যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানান। তিনি বলেন, এক্সপোর আয়োজকরা ১১ মে ‘বাংলাদেশ দিবস’ পালন করবে এবং সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতি সবার জন্য উৎসাহব্যাঞ্জক হতে পারে।

reporter