ঢাকা,  রবিবার
১৫ মার্চ ২০২৬ , ১১:২৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা ঘিরে এনসিপিতে গভীর সংকট

reporter

প্রকাশিত: ১২:১৯:৩৮অপরাহ্ন , ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১৯:৩৮অপরাহ্ন , ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াত এবং এনসিপি লোগো

ছবি: জামায়াত এবং এনসিপি লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার উদ্যোগ নিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। দলটির ভেতরে এই সমঝোতা নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে, যার ফলে একাধিক শীর্ষ নেতা পদত্যাগ করেছেন এবং নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক আপত্তিপত্র জমা দেওয়া হয়েছে।

জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে জামায়াতবিরোধী অবস্থানের কারণে পরিচিত আরেক নেতা মীর আরশাদুল হকও পদত্যাগ করেন।

দলের প্রায় ৩০ জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়ে জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট না করার আহ্বান জানান। স্মারকলিপিতে বলা হয়, এ ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করবে এবং দলটির মধ্যপন্থী রাজনৈতিক পরিচয় ক্ষতিগ্রস্ত হবে।

‘মধ্যপন্থী রাজনীতি’র ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করা এনসিপি প্রথমে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করলেও তা সফল হয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনায় যুক্ত হলে সদ্য গঠিত ত্রিদলীয় জোটেও অস্থিরতা দেখা দেয়। জোটের অন্য শরিকরা বড় দলগুলোর সঙ্গে সমঝোতায় যেতে অনাগ্রহ প্রকাশ করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসন নিয়ে সমঝোতার কথা হয়েছে এবং সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকাও তৈরি করা হয়। তবে এই তালিকা ও সমঝোতা সামনে আসতেই দলের ভেতরে নতুন করে বিরোধ চরমে ওঠে।

এই পরিস্থিতিতে এনসিপির ভেতরে নেতৃত্ব, আদর্শ ও নির্বাচনী কৌশল নিয়ে দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে। জামায়াতের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হলে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কোন পথে যাবে—সে প্রশ্ন এখনো অনিশ্চিত।

reporter