ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৯:২০:৩২অপরাহ্ন , ০৭ মে ২০২৫

আপডেট: ০৯:২০:৩২অপরাহ্ন , ০৭ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন। তিনি বলেছেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) নামক একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। তার মতে, এই নির্বাচন হবে এমন এক মানদণ্ড, যার মাধ্যমে গণতন্ত্রের প্রতি বাংলাদেশের দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি সুস্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপিত হবে।

সাক্ষাৎকালে এএনএফআরইএলের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

আলোচনায় প্রতিনিধিদল বাংলাদেশে এএনএফআরইএলের চলমান কার্যক্রম তুলে ধরে। তারা জানায়, সংস্থাটি বিগত দুই দশক ধরে এশিয়ার বিভিন্ন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে স্বাধীন এবং নাগরিকভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার পুনর্গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তারা। এছাড়া, তারা স্টেকহোল্ডার ম্যাপিং এবং প্রয়োজন নির্ধারণমূলক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করে, যা দেশের নির্বাচনী পরিবেশে সুশীল সমাজের অবদান এবং স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মত প্রকাশ করে।

প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনরায় জানায়।

সাক্ষাতের সময় উভয় পক্ষই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

reporter