ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ব্রাহ্মণবাড়িয়ায় আটক

reporter

প্রকাশিত: ০৭:২৫:৪৮অপরাহ্ন , ০৫ মে ২০২৫

আপডেট: ০৭:২৫:৪৮অপরাহ্ন , ০৫ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ মে) বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ব্যক্তির নাম সুজন বর্মন। বিজিবি সদর দপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার রাতের দিকে একটি সিন্ডিকেটের সহযোগিতায় গুলিবিদ্ধ অবস্থায় ভারতীয় এই চোরাকারবারি কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর পরবর্তী সময়ে, সোমবার দুপুরে বিজিবির একটি টহল দল মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় আটক এই চোরাকারবারিকে পরে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম সুজন বর্মন এবং তার বাবার নাম মঙ্গল বর্মন। তারা ভারতের আগরতলা শহরের বটতলী গ্রামের বাসিন্দা।

reporter