ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

হিথ্রোতে মাকে জড়িয়ে ধরলেন তারেক রহমান

reporter

প্রকাশিত: ০৪:৪৮:৫০অপরাহ্ন , ০৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৪:৪৮:৫০অপরাহ্ন , ০৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ সাত বছর পর মা-ছেলের দেখা হয় এ সময়ে। বিএনপির মিডিয়া সেল থেকে পাওয়া একটি ছবিতে দেখা যায়, মাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি গাড়িবহর নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

এ সময় খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। পথে পথে দলের নেতা-কর্মী এবং সমর্থকেরা জড়ো হন। হাজারো মানুষের এই উপস্থিতি গাড়িবহরের গতিকে মন্থর করে দেয়। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রাত ১০টা ৫১ মিনিটে গাড়িবহরটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগেই বিশেষ প্রক্রিয়ায় তার ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে যানজট ও বিমানবন্দরে দেরিতে পৌঁছানোর কারণে নির্ধারিত সময় অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হতে পারেনি।

ফ্লাইটের সময় দুইবার পরিবর্তন করা হয়। অবশেষে রাত ১১টা ১০ মিনিটে রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার আকাশ ছেড়ে যায়। যাত্রাপথে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকসহ কয়েকজন সঙ্গী।

হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর খালেদা জিয়াকে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি চলছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির নেতারা আশাবাদী, উন্নত চিকিৎসার মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই জটিল। তাকে সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীসহ দেশের অসংখ্য মানুষ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন।

খালেদা জিয়ার এই বিদেশযাত্রা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে দূরে থাকলেও তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়টি দলের অভ্যন্তরীণ এবং জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

reporter