ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

হিথ্রোতে দীর্ঘ সাত বছর পর মিলিত হচ্ছেন জিয়া পরিবার

reporter

প্রকাশিত: ১১:২৮:৫০অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ১১:২৮:৫০অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা ও সন্তানের। তবে এই সম্পর্ক দীর্ঘ সাত বছর ছিল রাজনৈতিক বাধার শৃঙ্খলে আবদ্ধ। অবশেষে সেই কাঁটাতার পেরিয়ে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে দেখা হতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় তাদের সাক্ষাৎ হবে।

যুক্তরাজ্য বিএনপির নেতারা জানান, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়নের পর কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি করবে। সেখান থেকে পুনরায় উড্ডয়ন করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে এবং নির্ধারিত সময়ে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে অবতরণের পর সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে তাকে। তবে এই যাত্রায় খালেদা জিয়া তারেক রহমানের বাসায় যাবেন না।

বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী জানান, দীর্ঘদিন পর হিথ্রো বিমানবন্দর শহীদ জিয়া পরিবারের সদস্যদের মিলন মেলায় রূপ নেবে। এতদিন তারা শুধুমাত্র ভিডিও কলে একে অপরের সঙ্গে কথা বলেছেন। এবার তাদের সামনাসামনি দেখা এবং কথা বলার সুযোগ হবে।

এর আগে, ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় চোখ এবং পায়ের চিকিৎসার জন্য এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বেগম খালেদা জিয়া। সেই যাত্রায় তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেন। ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। তখন তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।

সেই সময়ের সাক্ষাতে মা ও ছেলে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান নিজের গাড়িতে করে খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান। তবে সে সময়ও তিনি তারেক রহমানের বাসায় না থেকে লন্ডনের একটি হোটেলে অবস্থান করেছিলেন। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এবার কেমন হবে, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যেও উত্তেজনা কাজ করছে।

reporter