ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

গুলশানে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত

reporter

প্রকাশিত: ০৮:৩১:৫০অপরাহ্ন , ০৪ মে ২০২৫

আপডেট: ০৮:৩১:৫০অপরাহ্ন , ০৪ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেছেন। আজ রবিবার (৪ মে) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ বৈঠক এখনও চলমান রয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকের বিষয়ে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আলোচনার বিষয়বস্তু বা উদ্দেশ্য সম্পর্কে কোনও মন্তব্য করেননি উপস্থিত নেতৃবৃন্দও।

এ ধরনের বৈঠককে রাজনৈতিক কূটনীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে বিভিন্ন কূটনৈতিক মহলের সঙ্গে বিএনপির যোগাযোগ এবং মতবিনিময় চলমান রয়েছে।

বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে কি না বা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে কি না, সে সম্পর্কেও এখনো কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠক ঘিরে গুলশানের কার্যালয়ে রাজনৈতিক মহলে কৌতূহল ও আলোচনা দেখা গেছে।

reporter