ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

গণতন্ত্রের প্রত্যাশা পূরণ না হলে সংকট বাড়বে: শামসুজ্জামান দুদু

reporter

প্রকাশিত: ০৯:৪৪:৩৯অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৪৪:৩৯অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে দেশের সংকট আরও তীব্রতর হবে। এই সংকট নিরসনে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী শহরের স্কাই ভিউ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের প্রত্যাশা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। আমাদের নেতা তারেক রহমান রাজপথের আন্দোলনের মাধ্যমে সবকিছুর ফয়সালার কথা বলেছেন, এবং ভবিষ্যতেও একই পথে সংকট সমাধান হতে পারে। নির্বাচিত সরকার ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।

দুদু আরও উল্লেখ করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীল করতে হবে। তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৬-১৭ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন জঞ্জালমুক্ত হওয়ার পথে রয়েছে, তবে গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ না হলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হবে।

তিনি বলেন, ১৬ বছর ধরে বিএনপি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে। বিএনপিকে নতুন করে কোনো প্রস্তুতি নিতে হবে না। দল এরই মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত।

জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম, এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

reporter